আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে গাইবান্ধা প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি খালেদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, সদস্য খায়রুল ইসলাম, ক্যাবের জেলা সহ-সভাপতি তবারক হোসেন, সদস্য নিখিল চন্দ্র, সাংবাদিক মোস্তাকিন জুয়েল প্রমুখ।
বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে, অবিলম্বে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত, সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা, বাজারে নিয়মিত ও কার্যকর তদারকিসহ অভিযান জোরদার করার দাবি জানান। সেইসাথে কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ, নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষনিকভাবে বন্ধ করাসহ ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করারও দাবি জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com