শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইল থানায় নতুন ওসির যোগদান,দায়িত্বভার গ্রহণ

মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইল থানায় নতুন ওসির যোগদান,দায়িত্বভার গ্রহণ
৫৩

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম। তিনি গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, তিনি বিদায়ী ওসি জালাল উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর মধ্য দিয়ে তাড়াইল থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

পুলিশ সূত্রে জানা যায়,ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তাড়াইলে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলা সদরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।

স্থানীয়রা আশা করছেন,নতুন ওসির নেতৃত্বে তাড়াইল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com