শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
৮২

“আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধামুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব”।

রবিবার আশ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই ত্রাণ বিতরণ কর্মসূচীতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইলিয়াছ চৌধুরী।চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় এই ত্রাণ কর্মসূচীটি পরিচালিত হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল – ৮ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার সয়াবিন তেল।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ২য় লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে একটি ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার প্রত্যয়কে সামনে রেখে আশ ফাউন্ডেশন এই কার্যক্রম অব্যাহত রেখেছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আশ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধামুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই আমাদের এই ধারাবাহিক কার্যক্রম।” এই উদ্যোগ বাস্তবায়নে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com