আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের কৃষক ও নৌকার মাঝিদের দীর্ঘদিনের জ্বালানি সংকট নিরসনে বিশেষ ডিজেল বিক্রয় কেন্দ্র ‘রসুলপুর পেট্রোলিয়াম’ নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার
বালাসীঘাট এলায় এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) সাব্বির আহমেদ, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লা বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের কৃষক ও নৌকার মাঝিদের দীর্ঘদিনের জ্বালানি সংকট নিরসন হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com