মিলন হুসাইন : নোবিপ্রবি প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিনব্যাপী ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয় এ প্রশিক্ষণ।
জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো ঢাকা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষ থেকে বাছাইকৃত ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস)-এর সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম ও মো. আতিকুজ্জামান। কর্মশালায় তথ্য যাচাই, মিডিয়া সচেতনতা, বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, ভুয়া খবর প্রতিরোধ এবং দায়িত্বশীল ডিজিটাল অংশগ্রহণ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সমসাময়িক তথ্যপ্রবাহ বিশ্লেষণ, গণমাধ্যম ব্যবহারে সচেতনতা এবং তথ্যভিত্তিক নাগরিক চর্চা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো, MILNETBD এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনফরমেশন স্টাডিজ-এর যৌথ উদ্যোগে “সোশ্যাল অ্যাকশন প্ল্যান” প্রকল্পের আওতায় ‘Youth-Focused Media and Information Literacy for an Informed Bangladesh’ শীর্ষক কার্যক্রমে কাজ করবেন নোবিপ্রবি থেকে বাছাইকৃত ২০ জন শিক্ষার্থী।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী তিন মাসব্যাপী ফেলোশিপে অংশ নিয়ে মিডিয়া ও তথ্যসাক্ষরতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক সম্পৃক্ততা এবং জ্ঞানভিত্তিক উদ্যোগে ভূমিকা রাখবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com