শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধানক্ষেত থেকে ১১ বছর পলাতক ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধানক্ষেত থেকে ১১ বছর পলাতক ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
৪৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১১ বছর আগে দায়ের করা একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (রাত) সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে মুর্শিদ ওরফে মোরশেদ (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে মোরশেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তার বাড়িতে অভিযান চালায়।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করা হয়।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি ও ডাকাতির মোট তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com