শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম. এ. মান্নান।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. মলাই মিয়া, মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, কৃষকদের সহায়তায় সরকারের এমন উদ্যোগ উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়াতে সহায়ক হবে। এতে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com