আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কয়েক দিনের এক অনিশ্চিত অপেক্ষার অবসান হলো। এক মানবিক গল্পের সফল পরিণতি দেখালো পথচারীরা। অবশেষে নিজের স্বজনদের কাছে পেলেন বৃদ্ধ আব্দুর রশিদ। তাকে কাছে পেয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী রেখে গেলেন স্বজনরাও।
জানা গেছে, গতকাল শুক্রবার গাইবান্ধা পৌর পার্ক এলাকা থেকে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় স্থানীয় পথচারীরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। সে সময় তার পরিচয় না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে আজ শনিবার সকালে তার স্বজনরা দ্রুত সদর হাসপাতালে ছুটে এসে তাকে সনাক্ত করেন। এ সময় তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। তারা জানান,
“পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি অভিমান করে কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। তার নাম আব্দুর রশিদ, বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিরামপুর এলাকায়।”
হাসপাতালের ওয়ার্ড বয় রেজাউল করিমের সহায়তায়
তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বজনরা জানান, “রেজাউল করিমের চিকিৎসাসেবা এবং মহানুভবতা কখনো ভোলার নয়। আব্দুর রশিদের সন্ধান দেয়ার এমন মহতি উদ্যোগ সমাজে নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা বেঁচে থাকারই এক জ্বলন্ত প্রমাণ।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com