শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নদীতে নেমে নিখোঁজ যুবক উদ্ধারে ব্যর্থ ডুবুরি দল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নদীতে নেমে নিখোঁজ যুবক উদ্ধারে ব্যর্থ ডুবুরি দল
৪৭

গাইবান্ধায় নদীতে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ব্যর্থ ডুবুরি দল

 

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে ডুবুরি দল।

 

গত রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক রেজাউল করিম ওই এলাকার

আতোয়ার রহমানের ছেলে।

 

স্থানীয়রা জানান, রোববার রাত ৮ টার দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রেজাউল করিম। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের কোনো সন্ধান পায়নি ডুবুরি দল।

 

এ বিষয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন গণমাধ্যমকে জানান, দুপুর ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com