শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়া সাচার ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন

মোঃ সবুর খাঁন, কচুয়াঃ   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়া সাচার ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন
৫৯

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৩ ই এপ্রিল সোমবার অত্র কলেজ মিলনায়তনে কলেজ’র অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এফ এম নশির আলম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাচার কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাজ্জাদ হোসেন, সাচার কলেজ গভর্নিং বডি’র বিদ্যুৎসাহী সদস্য ও সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জসীম উদ্দিন মাষ্টার, মোঃ আব্দুল মতিন মোল্লা, মোঃ আলাউদ্দীন আখন্দ, প্রফেসার মোঃ মফিজুল ইসলাম, অভিভাবক সদস্য মাহবুব আলম, সাচার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জাহিদ, সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি মিজি মোঃ বিল্লাল হোসেন বাবু, সাচার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ০৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার পাটোয়ারী, সাচার ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ওয়ালী উল্ল্যাহ প্রধানসহ রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com