শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্ণাঢ্য আয়োজনে মনিরামপুরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে মনিরামপুরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
৩৮

যশোরের মনিরামপুরে “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়।একইসঙ্গে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।
বুধবার সমাপনী দিনে মনিরামপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,
সিনিয়র উপ
জেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সাইফুল আলম, উপজেলা সমবায় অফিসার রণজিৎ দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত, একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন,মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমির অধ্যাপক আহসান হাবিব লিটন,
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন, প্রভাষক নার্গিস খাতুন, প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদা খাতুনসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্টরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই একটি জাতি বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সাইফুল আলম বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে এসে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহারই স্মার্ট বাংলাদেশ গঠনের মূল ভিত্তি।”
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com