শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছেলের মৃত্যুর খবর শুনে তিন ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছেলের মৃত্যুর খবর শুনে তিন ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু
৫৪

চাঁপাইনবাবগঞ্জ নগরের কাজিপাড়া গ্রামে তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তাদের দুজনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত ৮ টার দিকে ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা।

মৃতরা হলেন- সদর উপজেলার বারঘরিয়া ইউপির কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম (৭২)।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে, তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন। পরে একই রাতে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য সবুজ মিঞা বলেন, মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের চির বিদায় হয়েছে, যা খুবই কষ্টদায়ক। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com