শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
৮২

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কের একক সেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক কর্মকান্ডসহ অবৈধভাবে পুনরায় নিজেকে সভাপতি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী ও দলীয় মুখপাত্র বার্নাবাস টুডু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম প্রধান, স্বপন শেখ, আতাউর রহমান সাবু প্রমুখ।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকার আদিবাসী সাঁওতাল বাঙ্গালি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণের দাবি আদায়ে গঠিত হয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এই কমিটির সভাপতি হন ডা. ফিলিমন বাস্কে। কিন্তু সংগঠনকে ব্যবহার করে তিনি সাঁওতাল বাঙ্গালিদের স্বার্থের বিপরীতে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। কোনো বড় অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দ্বন্দ্বকে কেন্দ্র করে সাবেক সভাপতি ফিলিমন বাস্কে তার পকেট কমিটি জীবিত করতে তৃতীয় দফায় আবারো নিজেকে সভাপতি দেখিয়ে কর্মসূচি পালন করে, যা এ আন্দোলন সংগ্রামকে ব্যাহত করবে বলে সকল জনগোষ্ঠী মনে করেন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাকে এহেন অনৈতিক স্বেচ্ছাচারি ও সংগঠনের স্বার্থপরিপন্থী একক মনগড়া কমিটির সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি সাহেবগঞ্জ সংগ্রাম কমিটির ন্যায় সংগত অধিকার আদায়ের আন্দোলনে জড়িত সকল ব্যক্তি প্রতিষ্ঠানসহ দেশ বিদেশের বিভিন্ন সংস্থাকে ফিলিমন বাস্কের গণবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা না করার অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com