কুমিল্লা উত্তর প্রতিনিধি: ফখরুল ইসলাম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিটে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৭নং জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের বায়তুল আমান জামে মসজিদের পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ হোসেন (২৫) নামে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হোসেন উপজেলার সাতমোড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিন (প্রকাশ সাহাব উদ্দিন) এর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৩, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আবদুল্লাহ আল মাসুদের নিকট অর্পণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com