শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শন করেছেন মান্যবর জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
পরিদর্শনকালে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সৃজনশীল উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।জেলা প্রশাসক বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, একটি উন্নত ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য এবং সে লক্ষ্যে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com