শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
৮৭

কিশোরগঞ্জের তাড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

এছাড়াও স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকার আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পেইনের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিশুদের অন্তর্ভুক্ত করতে মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com