শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৫২৭শিক্ষার্থী

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৫২৭শিক্ষার্থী
২৭

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় গাইবান্ধা জেলায় মোট ৩৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। নির্ধারিত রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ৪২টি, দাখিলের জন্য ১১টি মাধুকর এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ হাজার ২১ জন, দাখিলে ৫ হাজার ৯০৮ জন এবং ভোকেশনাল শাখায় ২ হাজার ৫৯৮ জন শিক্ষার্থী। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান জানান, ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র নিরাপদ সংরক্ষণ, আসন বিন্যাস, পরীক্ষক নিয়োগসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।

প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিভাবকদেরও পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, অগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। দেশের অন্যান্য জেলার মতো গাইবান্ধাতেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com