শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষাঃ লংগদুতে ৮২৫ জন শিক্ষার্থী

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি):   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষাঃ লংগদুতে ৮২৫ জন শিক্ষার্থী
৪৯

২১ এপ্রিল, ২০২৬ ইং থেকে সারাদেশে শুরু হলো ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই পরীক্ষায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাতে অংশ নিচ্ছে মোট ৮২২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৩৬ জন নিয়মিত এবং ২৮৬ জন অনিয়মিত (আংশিক) পরীক্ষার্থী।

উপজেলা শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, লংগদু উপজেলার বিভিন্ন স্কুল হতে এসএসসি পরীক্ষার দুইটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৪১ জন শিক্ষার্থী যার মধ্যে ৩৭৪ জন নিয়মিত এবং ২৬৭ জন আংশিক পরীক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষার অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১১৯ জন এর মধ্যে ১৯ জং আংশিক এবং ১০০ জন নিয়মিত শিক্ষার্থী। তাছাড়া কারিগরি শিক্ষার অধীনে এবছর পরীক্ষায় অংশগ্রহন করছে ৬২ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে অংশ নিচ্ছে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। অন্যদিকে রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবারের পরীক্ষার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৩১৫ জন যার মধ্যে নিয়মিত ২০২ জন ও ১১৩ জন আংশিক শিক্ষার্থী। লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৩২৬ জন যার ১৫৪ জন আংশিক শিক্ষার্থী। লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১১৯ জন যার ১৯ জন আংশিক পরীক্ষার্থী এবং রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ৬২ জন অংশগ্রহন করছে।

কেন্দ্র সচিবদের সাথে কথা বলে জানা গেছে
শিক্ষার্থীরা যেন কোনো ভয় বা আতঙ্ক ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষাকেন্দ্রে নিরাপদ পানি, পর্যাপ্ত আলো ও ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট এবং জরুরি বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পরীক্ষার্থীরা যেন শান্ত ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য কেন্দ্র সচিবগণ সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com