শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাপানে প্রবাসীদের আয়োজনে ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা

টোকিও প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে প্রবাসীদের আয়োজনে ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা
৪৯

বাংলাদেশের জাতীয় রাজনীতির অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে সংবর্ধনা দিতে জাপানে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান।

আগামী ০৪ মে ২০২৬, সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে জাপানের টোকিওর কামিনাকাযাতো এলাকায় অবস্থিত আকিনোগাওয়া হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন (এমপি)। এছাড়া অংশ নেবেন ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান (এমপি), যিনি দলটির আমীরের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ সাবের আহমদ।

আয়োজক সংগঠন ইসলামিক মিশন জাপান জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং দেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রবাসীদের সংযোগ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে জাপান প্রবাসী বাংলাদেশিদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com