শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া কাউতলী ছিঁড়ে পড়া বিদ্যুৎ লাইনে আতঙ্ক এলাকাবাসীর বাঁশ দিয়ে ব্যারিকেড

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া কাউতলী ছিঁড়ে পড়া বিদ্যুৎ লাইনে আতঙ্ক এলাকাবাসীর বাঁশ দিয়ে ব্যারিকেড
৪১

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার শেখ হাবিবুল্লাহ রোড-এ বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতিতে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। মহিলা মাদ্রাসার সামনে পুকুরপাড় সংলগ্ন সড়কে সরাসরি বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে থাকায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের তারটি রাস্তার ওপর পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাৎক্ষণিকভাবে সম্ভাব্য প্রাণহানি এড়াতে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেন।

ঘটনার পর রাত ১২টা পর্যন্তও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবহেলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com