শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে ফুসফুসের জটিলতায় নিঃস্ব কাছির মিয়া সহায়তায় এগিয়ে এলেন প্রবাসী আমিন

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে ফুসফুসের জটিলতায় নিঃস্ব কাছির মিয়া সহায়তায় এগিয়ে এলেন প্রবাসী আমিন
১৯৫

কিশোরগঞ্জ জেলার তাড়াইলের সেকান্দরনগর দরগা পাড়া (মাজার সংলগ্ন) গ্রামের বাসিন্দা কাছির মিয়া (৬০) দীর্ঘদিন ধরে ফুসফুসের ইনফেকশনে ভুগছেন। ২০১৩ সালে তার শ্বাসনালিতে টিউমার ধরা পড়ে এবং অপারেশন করাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

পরিবারের তথ্য অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়। চিকিৎসার ব্যয় মেটাতে নিজের জমি ও গাভী বিক্রি করে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

কাছির মিয়ার পরিবারে ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। এর মধ্যে ২ ছেলে ও ১ মেয়ে বিবাহিত। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তার দ্বিতীয় ছেলে আনিস মিয়া উপজেলা ও জেলা পর্যায়ের একজন সুনামধন্য গোলকিপার। কিন্তু বাবার অসুস্থতার কারণে তিনিও এখন দুশ্চিন্তায় রয়েছেন।

এমন মানবিক পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলার শিমুলআটি গ্রামের কৃতী সন্তান,প্রবাসী বিনিয়োগকারী,কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, দাম্মাম বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র উপদেষ্টা আমিনুল ইসলাম আমিন।

বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী, উপজেলার ধলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে কাছির মিয়ার পরিবারের হাতে ২৫ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মানবাধিকার কর্মী দূর্জয় কাদরী, সমাজসেবক মীর নাঈম (শিমুলআটি), ব্যবসায়ী মীর রফিকুল ইসলাম শিবলী, রাউতি ইউনিয়নের ইউপি সদস্য নূরে আলম সাবান এবং নজরুল ইসলাম ভূঁইয়া।

এদিকে, বেঁচে থাকার জন্য কাছির মিয়া সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের নিকট আকুল আবেদন জানিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পেলে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সহযোগিতার জন্য:

বিকাশ/নগদ: ০১৭০৪-৯৮৫৫৯৫

 

মুকুট রঞ্জন দাস

তাড়াইল,কিশোরগঞ্জ

০১৭১৩-৫১৭৭২৫

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com