মোঃ জুয়েল রানা | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়ায় ০৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বিকেলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তেতৈয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ৯৯৯ (জরুরুী সেবা) সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ০৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন তেতৈয়া আমিন বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩২),ধামালুয়া মিয়াজি বাড়ির শহীদুল্লাহ্ মিয়াজির ছেলে হোসেন (২৮), বাছাইয়া নতুন বাড়ির খলিলুর রহমানের ছেলে শাকিল (২১)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com