শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল জামে মসজিদের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল শফিকুল ইসলাম বাদল, (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল জামে মসজিদের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
২১

ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী জেলা সদর হাসপাতাল জামে মসজিদের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মসজিদের কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদ ও নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জেলা সদর হাসপাতালের ডাক্তার শহীদ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পরিচিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন।

উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— জেলা ড্যাবের সভাপতি ও উপদেষ্টা ডা. মো. মকবুল হোসেন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ও উপদেষ্টা ডা. শাখাওয়াত হোসেন, জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ও উপদেষ্টা ডা. মনির হোসেন, উপদেষ্টা ডা. মো. তোফায়েল হক, প্রবীণ ব্যক্তিত্ব জহিরুল ইসলাম, আতিকুর হক আতিক, হাসিবুর রহমান লিটন ও মো. আব্দুল মোতালিব।

অন্যদিকে কার্যনির্বাহী পরিষদে মসজিদ কমিটির সভাপতি ডা. আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও সুপার ক্রিসেন্ট হাসপাতালের চেয়ারম্যান শামীম মোল্লা, সহ-সভাপতি শফিকুল ইসলাম ও সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক শিহাব উদ্দিন বিপু, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমেন ও মো. মতিউল ইসলাম কবির, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম হান্নানসহ মোট ২১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মো. রহমত উল্লাহ, মো. বশির আহমেদ, সোহরাব কামাল, মোশারফ হোসেন, মো. সাইফুল রহমান মুন্না, মো. মিকদাদ এনাম, মো. হানিফ, মো. নূরে আলম, মো. লতিফুর রহমান, মো. জাকির হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. বিল্লাল মিয়া ও মো. আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যরা।সভায় জানানো হয়, জেলা সদর হাসপাতাল জামে মসজিদের গঠনতন্ত্র ও উপদেষ্টা পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গঠন করা হয়েছে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মসজিদের উন্নয়ন কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে দ্রুত গতিশীলতা আনতে হবে। পাশাপাশি মসজিদের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com