শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
১১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিজলী আক্তার (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরজুড়ে।

আগুনের লেলিহান শিখায় বিজলী আক্তারের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখানে কয়েক ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শনিবার তিনি মারা যান।

বিজলী আক্তারের মৃত্যুর খবরে কাশিডাঙ্গা গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের সদস্যরা এই আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসাবধানতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com