শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা
৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত রাজস্ব সভা ও স্টাফ মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি, ভূমি ব্যবস্থাপনা, নামজারি কার্যক্রম, খাস জমি বন্দোবস্ত, বকেয়া রাজস্ব আদায় এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষভাবে বকেয়া রাজস্ব দ্রুত আদায়, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা প্রশাসক বলেন, সরকারি রাজস্ব আদায়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। জনগণ যেন দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে ভূমি ও প্রশাসনিক সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।পরে অনুষ্ঠিত স্টাফ মিটিংয়ে জেলা প্রশাসনের বিভিন্ন শাখারকর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের অগ্রগতি, প্রশাসনিক শৃঙ্খলা, অফিস ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ শাখার সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com