শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিদ্যাকুটে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্যাকুটে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
৯৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুটে আজ (২৮/০৪/২০২৬) “মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে” স্লোগানকে সামনে রেখে বিদ্যাকুট ইউনিয়ন রক্তকণিকা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

কর্মসূচিতে প্রায় ১ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ কর্মসূচিতে সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা ভিপি এনাম, ডা. সোহেল রানা, ডা. মাহাবুবুর রহমান, রুবেল সরকার, শরিফুল ইসলাম ও তারেক আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মঈন উদ্দিন, সহ-প্রতিষ্ঠাতা মো. ওমর ফারুক, হোসাইন মুক্তার, মিজানুর রহমান, সাংবাদিক ও সমাজকর্মী মো. হোসাইন ইসলাম, আব্দুল্লাহ, রুবেল, শরীফ, জুনাইদ সরকার, সাব্বির, মাহমুদুল হাসানসহ আরও অনেকে।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তারা তরুণদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল মিয়া চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের মাঝে এমন সচেতনতামূলক কার্যক্রম তাদের মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহী করে তুলবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com