নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার হোমনা উপজেলায় মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় অসদাচরণের দায়ে রাকিব (২৯) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রাকিব (২৯) উপজেলার বিজয়নগর গ্রামেন দুলাল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, তিনি নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় লোকজনের সাথে বিরক্তিকর আচরণ করেন এবং নিজ পিতামাতার ওপর শারীরিক নির্যাতন চালান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ (দশ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com