শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান
৩৩

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা।

জানা যায়, প্রায় এক বছর প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফেরেন চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা। দেশে ফিরে দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে তিনি নবাগত ইউএনও’র সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি ফুল দিয়ে ইউএনও সুরাইয়া মমতাজকে শুভেচ্ছা জানান এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী এবং চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বেলাল হোসেনসহ উপজেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাক্ষাৎটি ছিল সৌহার্দ্যপূর্ণ এবং স্থানীয় উন্নয়ন ও জনসেবার বিষয়গুলো নিয়ে উভয়ের মধ্যে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com