শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ

চট্টগ্রাম ব্যুরো:   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ
৭০

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু আই সি ইউ তে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল রাত অনুমানিক ৯.৪৫ মিনিটে রোগীর বাবা এম.এ তাহের এবং মামা হেলাল উদ্দিন সহ কিছু সন্ত্রাসী কর্তব্যরত সন্তানসম্ভবা চিকিৎসক ডা.দীপাঞ্জনা দাশ এবং ডা.সাবা দেবীর উপর রড দিয়ে অতর্কিত হামলা করে, এতে উক্ত চিকিৎসকগন গুরুতরভাবে আহত হন এবং সন্তানসম্ভবা চিকিৎসক অল্পের জন্য রক্ষা পান।

এই অবস্থায় অন্যান্য সহকর্মীরা তাকে রক্ষায় এগিয়ে আসলে তাদের উপরও হামলা করা হয় এবং এতে ডা.আদিত্য সেন, ডা.অমিত দাশ ডা.ইন্দ্রজিৎ ঘোষ ও ডা. ইমতিয়াজ সোবহান আহত হন। খবর পেয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্যান্য পুলিশ সদস্যদের সাথে নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও চিকিৎসকদের উদ্ধার করেন।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম চট্টগ্রাম শাখার পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন যথাক্রমে ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ ফয়েজুর রহমান,ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী এবং ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ ইফতেখারুল ইসলাম।

নেতৃবৃন্দ এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উদ্বেগ জানিয়ে অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ সকল সরকারী ও বেসরকারী হাসপাতালে জন সাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com