শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে শ্রমিক দিবসের র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু, রাঙ্গামটি:   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে শ্রমিক দিবসের র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
১৯৫

০১ মে,২০২৬ ইং সকাল ৯ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে রালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করে।

র‍্যালি মিছিলটি স্থানীয় বাইট্টাপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে।

শ্রমিক সমাবেশটি লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি খ ম মাহফুজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি বলেন, ঐতিহাসিক মে দিবসের তাৎপর্যপূর্ণ অবদান আজকের শ্রমিক শ্রেণিকে আগলে রেখেছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী চেতনা এখন শ্রমজীবিদের ভূষণ। ১৮৮৬ সালের রক্তঝরা সেই ১লা মে এখন সবার কাছে অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে জোর সংগ্রামের শপথ গ্রহণের দিন। সামনে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। মে দিবসে সকল শ্রমজীবি মানুষ তাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার মাধ্যমে উন্নয়নমুখী পরিবর্তন সূচনার অঙ্গিকারের প্রয়াস পায়। মে দিবসের অধিকার আদায়ের এই দিনে শুধু দাবি দিয়েই যেন শেষ না হয়। বরং শ্রমিক শ্রেণীর সকলের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সুষ্ঠু পরিবেশ যেন তারা পায় সেই আহবান করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওঃ আবুবকর ছিদ্দিক, মোঃ আআলমগীর হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ ইয়াছিন আলী, মোঃ নুরুল হক, মোঃ সোলায়মান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com