মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | শুক্রবার, ০১ মে ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া উপজেলা পর্যায়ে ফুটবল টূর্ণামেন্ট উৎসব মূখর পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় বিভাগের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে মাঠজুড়ে ছিল প্রতিযোগিতা, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য দৃশ্য।
গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল’র সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন,এমপি। বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নাজমুন নাহার বেবীসহ কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। পরে,
খেলা শেষে চ্যাম্পিয়ান কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানার্স আপ রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মাঝে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় ভবিষ্যতে আরও ভালো করার জন্য। কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com