মোঃ সবুর খান,কচুয়াঃ | শনিবার, ০২ মে ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়া বাজারে ১লা মে শ্রমিকের অধিকার রক্ষা,ন্যায্য মজুরী ও মর্যাদাপূর্ন জীবনের দাবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক ঐক্য, সংগ্রাম ও ন্যায়ের প্রতীক।
চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ উল্ল্যাহ্’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, মন্ত্রী, শিক্ষা-প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাস, উত্তর কচুয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, পৌর সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারফিন হোসাইন, মাহবুব আলম মৃধা, পৌর বিএনপি সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক রইস উদ্দীন চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সাধারন সম্পাদক আতিকুর রহমান জুয়েল, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলামসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com