শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন
৩৫

গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়কসহ রেলসেতু/টানেল নির্মাণের দাবিতে আজ শনিবার সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেএইচ মুজকুরি অনু, ইলিয়াছ হোসেন, গোলাম রব্বানী, এ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, জুয়েল, এজাহান মিঠু, সামছুজ্জোহা মাস্টার, আলহাজ্ব আব্দুল মোত্তালেব মন্ডল, মিজানুর রহমান মাস্টার, আজিজার রহমান, মৌসুমী আক্তার মিষ্টি, এ্যাডভোকেট সৈয়দ কামরুল হাসান লিখন, আব্দুল হালিম, লুৎফর রহমান, আব্দুল মোত্তালেব সরকার, রেজাউল করিম রেজাসহ আরও অনেকে।

বক্তাগণ অবিলম্বে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়কসহ রেলসেতু/টানেল নির্মাণ করে রংপুর বিভাগের ৮টি জেলার শিল্প ও অর্থনৈতিক বৈষম্য দূর করে গাইবান্ধা সাথে জামালপুর জেলার সড়ক যোগাযোগ নিশ্চিত করার দাবি করেন। মানববন্ধনে বক্তাগণ বলেন, একটি সড়ক যোগাযোগ ব্যবস্থার উপরে সেই অঞ্চলের শিল্প ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয়। সেতু নির্মাণ হলে ব্রহ্মপুত্র নদ শাসন হলে চর এলাকার ব্যাপক কৃষিজমি আবাদযোগ্য জমিতে পরিণত হবে এবং নদী শাসনের ফলে উভয় পার্শ্বে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ হবে। বালাসী থেকে খালাবাড়ি পর্যন্ত সড়কসহ সেতু নির্মাণের দূরত্ব ৪.৫০ কিলোমিটার হওয়ায় সেতু নির্মাণ ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে।

২০০৯ সাল থেকে সেতু নির্মাণের দাবি অব্যাহত থাকায় বর্তমানে গাইবান্ধা জেলার ৩০ লক্ষ মানুষের এবং উত্তরাঞ্চলের ২ কোটি মানুষের এই সেতু নির্মাণের দাবি গণদাবিতে পরিণত হয়েছে। সেতু নির্মাণ হলে গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন গণদাবিতে রূপ নেবে। মানববন্ধন পরিচালনা করেন মোস্তফা মনিরুজ্জামান ও জেএইচ মুজকুরি অনু। অবিলম্বে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক সংগঠনসহ এই দাবিকে অন্যান্য সংগঠন সমূহকে একই সঙ্গে আন্দোলনে শরিক হওযার জন্য সভাপতি এ্যাডভোকেট আশরাফ আলী সকলের প্রতি আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com