শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কে হতে যাচ্ছে কচুয়ায় বিতারা ইউনিয়নের চেয়ারম্যান, চলছে সাধারণ জনগনের মাঝে জল্পনা-কল্পনা

কচুয়া প্রতিনিধিঃ   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কে হতে যাচ্ছে কচুয়ায় বিতারা ইউনিয়নের চেয়ারম্যান, চলছে সাধারণ জনগনের মাঝে জল্পনা-কল্পনা
১২০

আসন্ন বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর কয়েক মাস পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীতা নিয়ে আমজনতার মাঝে চলছে জল্পনা কল্পনা। গ্রাম্য চায়ের দোকান গুলোতেও চলছে এ নিয়ে আলোচনা।

চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা হচ্ছে বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পরিষদের প্রার্থী নিয়ে। এই বছর কোনও প্রার্থীকে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে না বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড জানিয়েছেন বলে সূত্র পাওয়া যায়।

এ নিয়ে এখন কচুয়ায় সর্ব জনসাধারনের মধ্যে চলছে আলোচনার ঝড়। দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য বেশ কয়েকজনের নাম উঠে এসেছে আলোচনায়। তবে কয়েক জনের মধ্যে জাতীয়তাবাদী হেভিওয়েট প্রার্থীদের ভিতরে নাম শুনা যাচ্ছে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ০১নং ওয়ার্ড হরিপুর গ্রামের মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ সফিকুল ইসলাম মাষ্ঠারের সুযোগ্য সন্তান কচুয়া উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তানজিরুল ইসলাম সোহাগ (এমবিএ)।

তবে তীর দীর্ঘ জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য রাঝপথে থেকে অনেক হামলা-মামলায় জর্জরিত হয়ে ও দল ছেড়ে যাননি, তার দলের প্রতি ভালেবাসা অতূলনীয়, যা বলা বাহুল্য। তবে দলীয় অঙ্গসংগঠনের উল্লেখ্য জনক নেতাকর্মী ওই প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনায় দিন পার করছেন বলে জানায়। অন্যদিকে এ কথাও আলোচনায় উঠে আসছে বয়সের দিক থেকে ক্লীন ইমেজের রাজনীতি জীবনে মোঃ তানজিরুল ইসলাম সোহাগ এক অন্যন্য নাম। সাধারণ জনগণ বলছেন দেখা যাক নির্বাচনের তফসিলে কোন হেভিওয়েট প্রার্থীর নাম উঠে আসে, আমরা সেই অপেক্ষায় রইলাম। রাজনীতির জন্য নয়, দায়িত্ববোধ থেকেই বিতারা ইউনিয়নবাসীর নানাবিধ সমস্যা দূর করতে নির্বাচনে ঘোষনা দিয়েছি।

বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তন করতেই হবে, আমরা আর কারো ধোঁকার শিকার হতে চাই না। আমাদের ন্যায্য ও কাঙ্ক্ষিত দাবির জন্য কারো দিকে তাকিয়ে থাকতে চাই না। তিনি আরও বলেন,’আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্ধারিত হবে। যে নেতৃত্ব বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারবে, ভোটাররা তাকেই রায় দেবেন। আল্লাহর ইচ্ছায় যিনি নির্বাচিত হবেন, প্রতিটি কর্মীকে নিজেকে প্রার্থী মনে করে মাঠে কাজ করতে হবে।

তিনি আরোও বলেন, জনগন যাকে ভালো করবেন এবং বিতারা ইউনিয়নবাসীর উন্নয়নের অগ্রগতি বিবেচনা করেই আশাবাদী জনগণের মনোনীত একজন যোগ্য প্রার্থীকেই জয়লাভ করানোর জন্য নেতাকর্মীরা ওই প্রার্থীর হয়েই কাজ করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com