শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি-রুবেল সম্পাদক-তারেক

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধি:   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি-রুবেল সম্পাদক-তারেক
৭০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত “সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন” এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রবিবার ( ৩’রা মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সৈয়দ জুনাঈদ মোঃ হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক মোঃ হোছাইন (দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক মিনহাজ বাঙ্গালী ( দৈনিক কালবেলা ও শাহ আমানত)।
এবং সদস্য হয়েছেন, আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ), ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোন), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), সারওয়ার কামাল (সি-প্লাস টিভি), আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্যা ডেইলি ক্যাম্পাস) ও রনি কান্তি দেব (চ্যানেল এস)।
সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২ বছরের জন্য উক্ত কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

এর আগে গত ১’লা মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) এর ৯০ দিন মেয়াদী আহব্বায়ক কমিটি গঠন করা হয়। নিয়মানুসারে নির্ধারিত সময়ের মধ্যে রবিবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com