নিউজ ডেস্ক: | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোহনা টিভির চিফ এডিটর (প্লানিং) মোহাম্মদ আবু আবিদ। তিনি নির্বাচনে ভোটারদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
প্রচারণায় তিনি সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন। তার স্লোগান—“প্রতিকার নয়, প্রতিরোধ করবো”—এর মাধ্যমে তিনি সক্রিয় ও কার্যকর নেতৃত্বের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জানা গেছে, এবারের নির্বাচনে তার প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে ভোটার নম্বর ১৬৬। নির্বাচনে জয়ী হলে তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল করার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, সম্মিলিত সাংবাদিক পরিষদের এই নির্বাচন আগামী ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।
সাংবাদিক মহলে ইতোমধ্যে প্রার্থী মোহাম্মদ আবু আবিদের অংশগ্রহণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা ও পরিকল্পনা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com