তাজ মাহমুদ, লংগদু, রাঙ্গামাটি: | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট | ১৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠন ঘোষিত “সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ” পালন উপলক্ষে লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭মে , ২০২৬ ইং বৃহস্পতিবার বিকাল ৩ঃ৩০ টায় লংগদু উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী রাবেয়া আজিজের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ফাতেমা আক্তার মুন্নির পরিচালনায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগাম অঞ্চম সেক্রেটারি মেরিনা সুলতানা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য শামসুন্নাহার বেগম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য রাবেয়া আক্তার ও রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী হাসিনা মমতাজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য নারীদের ভুমিকা খুবই প্রয়োজন। নারীদের ভুমিকা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আদর্শ নারী তৈরী করে দেশ গড়ার কাজে ভুমিকা রাখছে।
প্রধান বক্তা বলেন, জামায়াতে ইসলামীর ছায়াতলে অসংখ্য আদর্শ নারী আজ যুক্ত হয়ে কাজ করছে।আমদের সকলকে মিলে নিজেদের গড়ে তুলতে হবে পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে হবে এবং সংগঠনের কাজকে সক্রিয় করে অন্য মাত্রায় পৌছে দিতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিভাগের সম্পাদিকা রহিমা বেগম, অফিস সম্পাদিকা নুর আক্তার, হাওয়া নুর, খোদেজা বেগম, আছিয়া আক্তারসহ অন্যান্য দায়িত্বশীলা নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com