শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০টায় শহরের ঐতিহ্যবাহী সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন চত্বরে এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এ বি এম মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আসাদ আইডিয়াল একাডেমীর সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদের উপদেষ্টা মোঃ শরীফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শারমীন সুলতানা, জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাক আহমেদ মুন্সি, ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের অধ্যক্ষ তানিয়া আহমেদ, আল খলিল হাসপাতালের পরিচালক মোঃ খলিল বশির মানিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আশরাফুল ইসলাম মামুন ও মোঃ বিল্লাল উদ্দিন, আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আশরাফুল লতিফ তুহিন, মেসার্স রূপালী বিল্ডার্স লিঃ ও আসাদ আইডিয়াল একাডেমীর পরিচালক মিসেস নিরজা সুলতানা রূপালী, কিন্ডার গার্টেন উন্নয়ন পরিষদের উপদেষ্টা গাজী আবু সাঈদ এবং সাংবাদিক আফজালুর রহমান রিপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন ইকরা কিন্ডার গার্টেন ও ইকরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ফারহানা ববি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদ ইসলাম রতন ও নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানগুলো আধুনিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করছে। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com