শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রামে খাল পুন:খনন কর্মসূচি উদ্বোধন করলেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী    

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামে খাল পুন:খনন কর্মসূচি উদ্বোধন করলেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী    
৭৩

কৃষকরা শুকনো মৌসুমে পানি পাবে কৃষি কাজ করার জন্য। খালে মাছ চাষ করা হবে, পাড়ে গাছ লাগানো হবে। এই খাল মানুষের বহুমুখী উপকারে আসবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ (১০ মে ২০২৬) দুপুরে

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা  ইউনিয়নে দাসের হাটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনে এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি যুগান্তকারী খাল খনন কর্মসূচি ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন এই খাল খনন কর্মসূচি স্থগিত করা হয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তা পুনরায় চালু করেছি। আগামী পাঁচ বছরে আমারা ৭,০০০ কিলোমিটার খাল খনন করবো। এ বছর ১,৫০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে কুড়িগ্রামের চারটি খাল চিহ্নিত করা হয়েছে। তার একটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, জেলা ত্রান কর্মকর্তা বেনজির রহমান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  জসিম উদ্দিন সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

২০২৫-২০২৬ অর্থবছরের এ প্রকল্পের আওতায় আরাজী পলাশবাড়ী  মৌজার দাসের  হাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৬ লাখ ৩০ হাজার ঘনফুট মাটি কাটার লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

প্রকল্পে ১১৯ জন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রতিদিন প্রত্যেক শ্রমিককে ৫০০ টাকা মজুরি প্রদান করা হবে। শ্রমিকদের মজুরি বাবদ প্রায় ২৩.৮০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের কাজ ১০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com