শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি :   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান
৬১

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান রবিবার দিনব্যাপী তিনটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। এসময় তিনি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেন।

দিনের শুরুতে তিনি জিনোদপুর আরএন্ডএইচ থেকে রতনপুর ইউনিয়নের শাহপুর পর্যন্ত জিসি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে লাউর ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় এমপি আব্দুল মান্নান বলেন,

“গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও ভূমি সেবাকে আধুনিক করতে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”পরে চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেন তিনি।

ধান বীজ বিতরণ শেষে তিনি বলেন,“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।”অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com