শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-রোলার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-রোলার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
৭৩

ব্রাহ্মণবাড়িয়ায়সিএনজিচালিতঅটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (১০ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমানা বেগম কসবা উপজেলার তেতুইয়া গ্রামের বাবরু মিয়ার মেয়ে।

আহতরা হলেন— সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী। তারা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা উপজেলা থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার উড়শিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফোরলেন সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুমানা বেগম মারা যান।সরাইল-খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com