শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন আনিসুরের মৃত্যু

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন আনিসুরের মৃত্যু
৫৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে আহত আনিসুর রহমান (৪৫) এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম।

নিহত আনিছুর রহমান উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের নুরুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের আব্দুল মজিদ ও শাহ আলমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার বিকেলে বাকবিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী
সংঘর্ষ বাধে। এসময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে দু’পক্ষের দুটি মোটরসাইকেল পুড়িয়ে যায়। এতে অন্তত ১০জন আহত হন। তাদের মধ্যে আনিসুর রহমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থা আশংকাজনক হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসারধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com