ডেক্স রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগরের কৃতি সন্তান ও DBC News-এর প্রতিনিধি ফখরুল ইসলাম সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বিশ্বব্যাপী লুঙ্গি পরে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার স্বীকৃতিস্বরূপ “HRRS Global Excellence Award 2026” সম্মাননায় ভূষিত হয়েছেন।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাংবাদিকরা পারস্পরিক সাক্ষাৎ, মতবিনিময় এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট, আন্তর্জাতিক সাংবাদিকতার চ্যালেঞ্জ, পেশাগত দায়িত্ববোধ এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয়।
সম্মাননা প্রাপ্তির পর ফখরুল ইসলাম আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“সবার ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”
“HRRS Global Excellence Award 2026” আয়োজনটি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়। এতে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে অংশগ্রহণকারীরা মনে করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com