মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | শুক্রবার, ১৫ মে ২০২৬ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলায় গত ১৩ই মে কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ০৭ নং কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ভিত্তিতে উজানী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজানী গ্রামের সামাদ আলী মিয়া বাড়ীর মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ আলম হোসেন (৪৭)কে ১৫০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করেন পুলিশ। ধৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ৩৪, তারিখ- ১৪/০৫/২০২৬খ্রিঃ, কচুয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ রুজু করা হয় ও ১৪ ই মে কচুয়া থানার পুলিশ পাহারায় চাঁদপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com