শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২৬”। এবারের প্রতিপাদ্য ছিল— “বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা”।১০ থেকে ১৬ মে পর্যন্ত চলমান এ সপ্তাহের সমাপনী দিনে আজ শনিবার বেলা ১১টায় তিতাস নদীর আনন্দ বাজার ঘাটে তরী বাংলাদেশ-এর আয়োজনে এক জনসচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে তিতাস নদীর বর্তমান সংকট ও নৌপথের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বর্জ্য ফেলে নদী ভরাট করা হচ্ছে, যার ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এছাড়া কিছু অসাধু ব্যক্তি মাছ ধরার নামে নদীতে ঘের তৈরি করে নৌযান চলাচলের পথ সংকুচিত করে ফেলছে। এতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং নদীপথের স্বাভাবিক নাব্যতা মারাত্মক হুমকির মুখে পড়েছে।বক্তারা নৌযানের ফিটনেস যাচাই, মাঝিদের প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করা, পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী রাখা, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন নিয়ন্ত্রণ, রাতের বেলায় বাল্কহেড চলাচল বন্ধ, তিতাস নদীতে ডুবুরি ও নৌ-পুলিশ ইউনিট স্থাপন এবং নদী খননের মাধ্যমে নৌপথ সচল রাখার দাবি জানান।
আলোচনা সভায় এ এফ এম আবদুস সাকির ছোটনের সঞ্চালনায় এবং তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মোমিনুল হক।স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। এ সময় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, অংকুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, সুফি জুলফিকার হায়দার স্মৃতি সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদর-এর আহ্বায়ক আরিফ বিল্লাহ আজিজি, সদস্য সচিব মো. সাবের হোসেন, কবি শিরিন আক্তার, মো. নাজমুল খান, কবি রুদ্র মো. ইদ্রিস, এইচআরডিএস-এর সেক্রেটারি সুজন সরকার, তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম, সদস্য সচিব মো. আলমগীর হোসাইন, সুশান্ত পাল, মোশাররফ হোসেন, মো. বাচ্চু মিয়া, মো. আক্কাস মিয়া, সিরাজুল ইসলাম, মো. আবদুল হেকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com