শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীতে কাপড় ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার-০১ জন

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীতে কাপড় ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার-০১ জন
৩৪

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর)’র নির্দেশনার আলোকে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী, এএসআই (নিঃ) সিফাতুল্লাহ, এএসআই (নিঃ) মো: সোহাগ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে রাত ০১টা ৪৫ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকা হতে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামক এক মহিলাকে গ্রেফতার করেন। পুলিশ আসামীর বাসা তল্লাশী করে তার শয়নকক্ষের খাটের নীচে লুকানো ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামী শিরিন প্রকাশ শিরিনা (৩৮) এলাকায় কাপড় ব্যবসায়ী হিসাবে পরিচিত । তার বাসায় বিক্রয়ের জন্য বিপুল কাপড়ের সমাহার দেখা যায়। তিনি কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেইট এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন ।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ০৭ (সাত) কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালকে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com