আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ১৭ মে ২০২৬ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ মে) ইউনিয়নের রামদেব খবির উদ্দিন কলেজ চত্বর থেকে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সাড়ে ৬ হাজার স্লিপের বিপরীতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দেয়া হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুর জোব্বার, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদকে সামনে রেখে সরকারের এই চাল হাতে পেয়ে ইউনিয়নের উপকারভোগী মানুষের মুখে হাসি ফুটে উঠে। এ সময় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপকারভোগী দরিদ্র ও অসহায় মানুষেরা জানান, পবিত্র এই উৎসবের আগে সরকারি এই চাল পাওয়ায় তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পরিবারের সদস্যদের নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন।
ইউপি চেয়ারম্যান আব্দুর জোব্বার ভিজিএফের চাল বিতরণ নিয়ে জানান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী প্রতিটি স্লিপের বিপরীতে সুবিধাভোগী অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিতরণ সম্পন্ন করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com