শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁদপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাস

মোঃ সবুর খাঁন, কচুয়াঃ   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাস
৪৫

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর জেলায় তারেক রহমানের আগমনকে ঘিরে ১৬ই মে শনিবার কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। সরেজমিনে খাজুরিয়া এলাকা ঘুরে দেখা গেছে সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। তাদের কারও হাতে ছিলো দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ডে ছড়াছড়ি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচ্ছিন্ন ভাবে স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ‘প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীরা “শুভেচ্ছা স্বাগতম” প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় প্রতিনিধিকে জানান,প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহজালাল হাবীব (জালাল বেপারী)সহ আরও প্রবাসী ফোরামের অনেক নেতৃবৃন্দগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com