শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদুল আজহা উপলক্ষে শিশুদের মাঝে ইবি সিআরসির ঈদ উপহার বিতরণ

ইবি প্রতিনিধি   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদুল আজহা উপলক্ষে শিশুদের মাঝে ইবি সিআরসির ঈদ উপহার বিতরণ
৩৪

‘থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি) এর উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে এটি আয়োজন করা হয়। ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দিন এর আর্থিক সহযোগিতায় শিশুদের মধ্যে সেমাই, লাচ্ছি, চিনি সহ ঈদের বিভিন্ন খাবার সামগ্রী উপহার দেয়া হয়।

সিআরসি’র সভাপতি মো. নাজমুল হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অতিথি হিসেবে তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, সিআরসির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, বর্তমান সাংগাঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে মো. নাজমুল হাসান বলেন, সিআরসি প্রতিষ্ঠালগ্ন থেকে শিশুদের নিয়ে মানবিক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ করছি। আমরা চাই প্রতিটি শিশু যেন আনন্দে থাকে। আমরা যতটুকু পেরেছি ততটুকু শিশুদের জন্য উপহার এনেছি। আশা করছি পরবর্তীতে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘থেকে একসঙ্গে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই উপজীব্যকে সামনে রেখে সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাস ও আশপাশের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা চলেছে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com