শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“বেতাগীর গর্ব: শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এইচ. এম. সুমন”

মো:সৌরব জোমাদ্দার বেতাগী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“বেতাগীর গর্ব: শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এইচ. এম. সুমন”
৩৮

বরগুনার বেতাগী উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ৩৪ নম্বর জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ. এম. সুমন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন সহকর্মী ও অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান (নান্টু) বলেন, “এইচ. এম. সুমন অত্যন্ত দায়িত্বশীল, পরিশ্রমী ও শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে আসছেন। তার এই অর্জনে আমরা বিদ্যালয় পরিবার গর্বিত।

আমরা আশা করি ভবিষ্যতেও তিনি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।” সহকর্মীরাও জানান, শিক্ষার্থীদের কাছে তিনি খুবই জনপ্রিয়। বন্ধুসুলভ আচরণ ও আন্তরিকতার মাধ্যমে তিনি সহজেই শিক্ষার্থীদের মন জয় করেছেন। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে এইচ. এম. সুমন বলেন, “এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।” তার এই অর্জনে বিদ্যালয় পরিবার, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে গর্ব ও আনন্দের অনুভূতি দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সম্মাননা শিক্ষকদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com